আছে সুখ–দুঃখ, শোক–মৃত্যু মেলা
প্রতিটি ক্ষণ যেন নিয়তির খেলা
অনিশ্চিত জীবন।
চারপাশে চলমান সংঘাত
ভাঙা–গড়ার নিষ্ঠুর খেলা,
মুমূর্ষু ভালোবাসা;
ভাঙছে মানুষ প্রতিনিয়ত
ভাঙছি আমি–তুমি।
জোড়াতালি, ভগ্নাংশের জীবন নিয়ে
বিবক্ষা তবুও।
যদিও চূর্ণিত সব সুখ–স্বপ্ন–আশা …..
তবু হৃদয় মরুতে কেন ফোটে ভালোবাসার ফুল!
কারণ ভালোবাসা ছাড়া জীবন চলে না,
ভালোবাসা কখনো মরে না।







