পরিবেশ রক্ষায় ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় করতে নগরীতে অনুষ্ঠিত হলো বিশেষ প্রদর্শনী, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। গত মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৃষ্টি ও ইপসার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে সলিডার সুইস, সুইজারল্যান্ড দূতাবাস ও কল প্রকল্প।

দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ জমির উদ্দীন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, সাংবাদিক শামসুদ্দীন ইলিয়াস, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বৃজেট ডায়েস, দৃষ্টির সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ এবং ইপসার হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন।

উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী, দৃষ্টির যুগ্ম আহ্বায়ক বনকুসুম বড়ুয়া, সাংবাদিক পার্থ প্রতীম নন্দী, সাংবাদিক মুজিবুল হক, দৃষ্টির প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার, যুগ্ম সমন্বয়কারী রিদোয়ান আলম আদনান। অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশেষ প্রদর্শনী বিতর্কে অংশগ্রহণ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেশি করে গাছ রোপণ ও গাছের যত্ন নেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে সাহিত্যমুখী করতে হবে