নগরের পতেঙ্গা কাঠগড় বাজারের দুইটি দোকান থেকে ১২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠান দুটিকে ২২ হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক রুম্পা শিকদার।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দণ্ডিত প্রতিষ্ঠান দুইটি হচ্ছে– ‘মেসার্স মুল্লুক চান ট্রেড সেন্টার’ ও ‘মেসার্স মুল্লুক চান ট্রেড সেন্টার–০২’। নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ইত্যাদি অপরাধে তাদের জরিমানা করা হয়। অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়।











