পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করতে সেমিফাইনালে মাঠে নামছে রাঙ্গুনিয়া অলষ্টার এফএ বনাম সীতাকুন্ড সোনাইছড়ি এফসি। আজ শুক্রবার বিকেল ৩টায় পটিয়ার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। উভয় দলেই দেশী বিদেশী খেলোয়াড়রা অংশ নিচ্ছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ইদ্রিস চৌধুরী অপু আশা প্রকাশ করেন সেমিফাইনালের এই খেলাটি জমজমাট হবে এবং দর্শকদের আকাঙ্খা পূরণ করবে।













