নোয়াপাড়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার নোয়াপাড়া ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসকান্দার আলম। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি খুরশিদ আলম। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল মোমেন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, শামসুল হক বাবু ,মো. নুরুল আবছার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষক নাজমুন আখতার, উৎপল কুমার চৌধুরী, আশুতোষ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, অনুপ কুমার নাথ, আহমেদ হোসাইন, মোহাম্মদ আবু তৈয়ব, শেখ বিবি কাউসার, নীলিমা দাশ ও সালসাবিল করিম চৌধুরী প্রমুখ।

শেষ পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআহলে সুন্নাত চন্দনাইশ উপজেলার শাহাদাতে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন