মীরসরাই পৌরসভা নিবাসী উম্মে হাবিবা বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দিবাগত রাত দুইটায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি মীরসরাই উপজেলা সদরের ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী মরহুম জহুরুল আলম নসু মিয়ার সহধর্মিণী। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। চট্টগ্রাম থেকে প্রকাশিত নিয়মিত নাট্যপত্রিকা ‘নাট্যমঞ্চ’ সম্পাদক ও নাট্যকর্মী জাহেদুল আলম মরহুমার একমাত্র পুত্র। গতকাল বুধবার বিকেলে নিজ বাড়ি মীরসরাই পৌরসভার তোফায়েল আলী সড়কে তোফায়েল আলী মিয়া বাড়ির প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












