নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ফুটবল টুর্নামেন্ট

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

দি নাগরিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে বায়েজিদ এলাকায় নাগরিক সোসাইটি মাঠে গতকাল বুধবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সোসাইটির সাধারণ সম্পাদক ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মঞ্জুরুল কিবরিয়া, ফর্টিস এফ.সি লিমিটেডের হেড কোচ মাসুদ পারভেজ কায়সার, সিডিএ অথরাইজড অফিসার প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন, ক্যাপ্টেন আক্কাস উদ্দীন, ক্যাপ্টেন আলিম আল নোমান রায়হান, ক্যাপ্টেন এমরান, গোলাম মোর্শেদ, এড. পুস্প সুলতানা, মোজাম্মেল হোসেন ও সাইফুদ্দিন খালেদ। ফাইনাল খেলায় চাঁদগাও সোসাইটি ক্লাব ৩–০ গোলে নাগরিক সোসাইটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের
পরবর্তী নিবন্ধমহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কাল শুরু