নর কীট

মোহাম্মদ গিয়াসউদ্দিন | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

ক্ষমতার দম্ভে বিত্তের গর্বে

অশুভ শক্তির গ্রাস

আমাকে করেছে নরকের কীট!

এত অন্যায় এত অবিচার

করে চলেছি এ জীবন ভর

তবুও কেন জানি!

অনুশোচনা কথাটার

যেন কম্পন নেই এ বুকে

তাই আমি হয়ে গেছি স্বেচ্ছাচারী

মনুষ্যত্ব বর্জিত এক দানবে

মন যাই চায় তাই করি

মানুষের রক্তের উপরে হাঁটি

তাদের রক্তে হলি খেলে

খুঁজে পাই জীবন আনন্দ।

ক্ষমতার দম্ভে বিত্তের গর্বে

অশুভ শক্তির গ্রাস

আমাকে নিল টেনে

তাদের দলে

আমিও তাদের মতো

সে এক নর কীট

হেঁটে চলছি অন্ধকারে

নরকের পথে।

পূর্ববর্তী নিবন্ধবিভূতিভূষণ মুখোপাধ্যায় : কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধঅনন্তকাল তৃষিত হয়ে