নগর যুবদলের দুই সহ-সভাপতিকে বহিষ্কার

আজাদী প্রতিবদেন | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নগর যুবদলের দুই সহ–সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। তারা হচ্ছেন– নাসিম চৌধুরী ও জাহিদ হোসেন বাবু। তাদের বহিষ্কারের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। গতকাল বৃহস্পতিবার বহিষ্কারাদেশ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের চট্টগ্রাম মহানগর যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচবি ভিসি, প্রো-ভিসি ও প্রক্টরদের পদত্যাগের আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান