নগরীর ২ নম্বর গেইট মোড়ে যানজট থেকে মুক্তি চাই

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

উন্নত বিশ্বের ট্রাফিক ব্যবস্থার দিকে তাকালে সহজেই বোঝা যায়, এ ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে যানজট আজ নিত্যদিনের সমস্যা। বছরের পর বছর ধরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও কাঙ্খিতভাবে এই সমস্যার সমাধান হয়নি। সড়ক সমপ্রসারণ, ফ্লাইওভার নির্মাণ কিংবা ট্রাফিক ব্যবস্থাপনায় নানা পরিবর্তন সত্ত্বেও নগরবাসী এখনো দীর্ঘ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পায়নি।

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট মোড়ে (পার্ক মোড়/গোলচত্বর)। প্রতিদিন এই মোড় দিয়ে হাজার হাজার অফিসগামী মানুষ, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রী চলাচল করেন। কিন্তু তীব্র যানজটের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা হয়ে ও ভুক্তভোগীদের দাবি, মুরাদপুর মোড়ের মতো পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা ২ নম্বর গেইট মোড়েও চালু করা এখন সময়ের দাবি। যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে এই গুরুত্বপূর্ণ মোড়ের যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে আমার বিশ্বাস।

আমি সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। নগরবাসীর দুর্ভোগ লাঘবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই প্রত্যাশা।

তসলিম খাঁ

২ নম্বর গেইট, মুরাদপুর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদিরাম বসু : স্বদেশের জন্য আত্মত্যাগী বিপ্লবী
পরবর্তী নিবন্ধশিশুর শারীরিক ও মানসিক বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব