‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট (বাংলা ও ইংরেজি)-এর ৩৪তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ আগস্ট নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সংগঠক ও ব্যাংকার মোহাম্মদ তারেকুল ইসলাম, শিক্ষাবিদ বৃজেট ডায়েস, ব্যাংকার ও প্রাবন্ধিক সাইফ চৌধুরী, সাংবাদিক মিনহাজুল ইসলাম এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সাইফুদ্দিন মুন্নান।
দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম, সাবের শাহ, জুয়েল আহমেদ, সাংবাদিক মেহেরাজ আলম, দৃষ্টির প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার ও সংগঠক জুনায়েদ আসাদ। এবারের প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের ১০টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সদ্য এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় দৃষ্টির সদস্য ডা. ইয়াসিন সাকিবকে সম্মাননা প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।










