দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

হালিশহরে খাদ্যসামগ্রী বিতরণে এমপি সাঈদ নোমান

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা প্রত্যাশী। তিনি বলেন, সরকারের সঙ্গে উন্নয়ন সংস্থাগুলো এভাবে এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। বন্যা পরবর্তী দুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রমে বিভিন্ন সংস্থা, শ্রেণিপেশার স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার নগরের হালিশহর এলাকায় প্রত্যাশীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে ত্রাণ বিতরণ করা হয়।

প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও প্রত্যাশী’র পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যাশী সহকারী পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মাজিদুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. হোসেন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর পতেঙ্গায় পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধদুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব