আমার দীনতা দেখে হেসো না বন্ধু,
তাতে ভীষণ কষ্ট হয়,
ভেঙে চুরমার হয়ে যায় আকাশ,
অঝোরে নামে নয়নের বৃষ্টি।
আমার ছেঁড়া জামা দেখে দূরে যেও না,
তাতে আমি লজ্জিত বোধ করি,
ভাবি, কেমনে থাকবো তোমাদের ভিড়ে
তাই শুধু নীরবে একা একা রই।
মাথার উপর ভরসা নেই
মনে নেই শক্তি,
জীবন কোথায় নিয়ে যায়
এই ভাবনা থেকে চাই মুক্তি।
বাইরের এই জীর্ণ পোশাক,
পারে না তো মনকে মলিন করতে
মন আমার মুক্ত আকাশ,
চাই না কোনো বাধা মানতে।






