এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৩টি কলেজের একজন শিক্ষার্থীও পাস করেনি। কলেজগুলো থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ জন শিক্ষার্থী। এবার চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ছিল ২৮৩ কলেজের ৯৯ হাজার ৮৭৯ জন ছাত্রছাত্রী। গতবার (২০২৫) এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের ৫টি কলেজের একজন শিক্ষার্থীও পাস করেনি। গতবার ২৮১ কলেজের ১ লক্ষ ২ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এবার শতভাগ পাস করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেরন সান কলেজ। কলেজটির ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়া সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ৫ জন পরীক্ষার্থী এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ২ পরীক্ষার্থীর একজনও পাস করেনি।











