বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রোববার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গতকাল শনিবার ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। শনিবার দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণে, কঙবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে ছিল। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ : পুলিশ
পরবর্তী নিবন্ধতিন কলেজের একজন শিক্ষার্থীও পাস করেনি