মহেশখালীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১এক্সবেটের (১ীইবঃ) স্থানীয় এক মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মিনহাজ উদ্দিন বারেক (২৫)। গত শুক্রবার কক্সবাজারের পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মিনহাজ উদ্দিন বারেক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আতাউল করিমের ছেলে। তার বাড়ি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরুনতলী নয়াপাড়া গ্রামে।

মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানান, পিএসআই মোহাম্মদ ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারের কুদ্দুস মার্কেটের নিচতলায় অভিযান চালান। এ সময় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মিনহাজ উদ্দিন বারেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মিনহাজ ১এক্সবেটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তার অধীনে চট্টগ্রাম বিভাগে আরও অন্তত ১২০ জন সাব–এজেন্ট রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধমজুরি বোর্ড গঠন রোববার, শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই : শ্রমমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে