ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, রাজনৈতিক অঙ্গনে বৃহৎ দুটি রাজনৈতিক দলের পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান ক্রমাগত নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে। উপরন্তু রাজনৈতিক অঙ্গনে ভীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। ফলে জনগণ ভোটকেন্দ্র বিমুখ হওয়ার সমূহ আশংকা রয়েছে সর্বাধিক। তত্ত্বাবধায়ক ফর্মূলা একটি আপদকালীন ব্যবস্থাপনা। যা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক নয়। এক্ষেত্রে একমাত্র সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পারে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। যেজন্য সকল পক্ষেরই পারস্পরিক ঐকমত্য জরুরি। তিনি আরও বলেন, এদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ তথা অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিদেশিদের নিকট একে অপরের বিরুদ্ধে নালিশ জানায়। বিদেশিদের ক্ষমতা মাড়ানোর সিড়ি হিসেবে বিবেচনা করে। এ সুযোগেই এরা এদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর স্পর্ধা দেখায়। যা নিতান্ত দুঃখজনক। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে গতকাল বিকেল ৩টায় বহদ্দারহাট চত্বরে অনুষ্ঠিত জনসভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভার উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়ন রফিক কোম্পানি। ডা. মাওলানা হাসমত আলী তাহেরীর সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ এস এম কাউসার, মাস্টার আনোয়ারুল আজিম, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, আলম রাজু, মাওলানা আব্দুর রহিম তৈয়বী, হাফেজ মাওলানা জহুর, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ শাহেদ আলী, মাওলানা ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, লায়ন মোহাম্মদ এমরান, কফিল উদ্দীন রানা, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহিম, ইলিয়াস খান ইমু, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা মোরশেদুল ইসলাম, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আনিসুর রহমান, এস এম আবু সাদেক ছিটু, মোহাম্মদ ইউসুফ কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










