ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে (অনূর্ধ্ব–১৮) চট্টগ্রামের দ্বিতীয় প্রতিনিধি সকার সিটি চট্টগ্রাম (জাহিদ আহসান সোহেল ক্রীড়া চক্র) দল গতকাল সোমবার কমলাপুর শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল টার্ফ মাঠে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদকে ৩–১ গোলে পরাজিত করে। এই জয়ে এবারের আসরে চতুর্থ জয়ের স্বাদ পেল সকার সিটি চট্টগ্রাম। শুরু থেকেই প্রভাব বিস্তার করে তারা প্রথমার্ধেই দুই গোলের লিড পায়। খেলার ১৫ মিনিটে তারা গোল করে এগিয়ে যায়, আবার খেলার ৪২ মিনিটে গোল হজম করে। একাধিক সুযোগ নষ্ট করে দ্বিতীয়ার্ধে আরো ২ গোল করতে সক্ষম হয় সকার সিটি চট্টগ্রাম। দলের পক্ষে গোল করেন তামিম ২টি এবং শাহিন আলম ১টি।











