স্বেচ্ছাসেবী সংগঠন ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) উদ্যোগে নগরীর পূর্ব নাসিরাবাদস্থ কারিতাস মিলনায়তনে বার্ষিক অংশীজন সভা ২৭ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। সংস্থার সভাপতি কাজী মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল–বাংলাদেশের ন্যাশনাল লীড (ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) সুরেন্দ্র নাথ সিং, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, কোডেকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শাহিন আলম, মমতার সিনিয়র ট্রেনিং অফিসার রুহুল মুহিত চৌধুরী, আলো সোসাইটির সভাপতি মো. কামাল উদ্দিন, মোহাম্মদ আজম, শিক্ষক রবিউল ইসলাম। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন ফটিকছড়ির রোজী আহমেদ, কোতোয়ালীর বিলকিস, আনোয়ারা উপজেলার আরিফা আক্তার, বন্দর থানার তানিয়া সুলতানা।
শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে ডাপার কার্যক্রমের অগ্রগতি, সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে মতবিনিময় করার আনুষ্ঠানিক আয়োজনকে স্বচ্চতা ও জবাবদিহিতার নিদর্শন হিসেবে উল্লেখ করেন। এতে আরো উপস্থিত ছিলেন ডাপার কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, সম্পাদক মোঃ রুবেল, ম্যানেজার মো. আবুল কালাম ভূঁইয়া, ডাপার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সভায় ডাপার অর্জন, দুর্বলতা, সুযোগ ও কি কি ঝুঁকি রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। উপস্থাপনায় ছিলেন নিগার সুলতানা ও সুজিত কুমার মুসুদ্দি। প্রেস বিজ্ঞপ্তি।











