ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অডিটোরিয়ামে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চবি আরবি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মোরশেদুল আমীন। এছাড়া উপস্থিত ছিলেন–অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, মেজর (অব.) আবুল কালাম মো. শামসুদ্দিন, শফিকুল আলম চিশতী, সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন ও সহকারী অধ্যাপক তাহমিনা বেগম প্রমুখ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আসলাম রেজা এবং ইংরেজি বিষয়ের প্রভাষক মুহাম্মদ সহীদুল্লাহ।
প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, সাম্য ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, নৈতিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা পরিবার, শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










