কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে আল ফজল মুনিরী গাউছুল আজম (রা.) সম্মেলন কক্ষে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। চবি সিনেট সদস্য এবং মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী। বিশেষ অতিথি ছিলেন জমিয়তুল মোদার্রেছিন ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, জমিয়তুল মোদার্রেছিন এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ এজাহারুল হক, জমিয়তুল মোদার্রেছিনের কোষাধ্যক্ষ অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ রেজাউল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান।
এতে বক্তারা বলেন,প্রিয় রাসুল (দ.) বলেছেন, প্রত্যেক মুসলমান নর–নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। হাদীস শরীফে বর্ণিত হয়েছে, ইলম বা জ্ঞান হলো দুই ধরণের একটি এলমুল লেসান অপরটি এলমুল জেনান। এই দুই ধরণের এলমের ভান্ডার হলো কাগতিয়া মাদরাসা। বক্তারা আরো বলেন,দ্বীনি শিক্ষা প্রসারে কাগতিয়া মাদরাসা ঐতিহাসিক ভূমিকা পালন করছে।
মিলাদ–কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












