পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১ লাখ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
গতকাল বৃহস্পতিবার মাঝিরঘাটের প্রধান কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল্লাহ আল মামুন। উদ্বোধনী বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ এবং এবিএম কামাল উদ্দিন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষের অবদান অপরিসীম। ‘একটি গাছ, এক টুকরো প্রাণ’এই প্রত্যয়কে ধারণ করে ডায়মন্ড সিমেন্ট প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিলার আবুল কাশেম তালুকদার এবং আবুল বশর তালুকদারের হাতে প্রতীকীভাবে গাছের চারা তুলে দেওয়া হয়। পরে অতিথিরা প্রধান কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের ডিজিএম কামরুজ্জামান, দীপ্তিমান দাস, এজিএম মুহাম্মদ হারুনুর রশীদ, মো.আমান উল্লাহ চৌধুরী, এমএ মোতালেব, ইশতিয়াক রায়হান মাহমুদ, ব্যবস্থাপক মোশারফ হোসেন, সাজ্জাদ উদ্দিন চৌধুরী, উপ–ব্যবস্থাপক রূপম চক্রবর্তী, আবুল মনসুর আহমেদ, জাহিদুল ইসলাম শাহ, সৌমিত্র সেন গুপ্ত, সুজিত পাটোয়ারী, মনজুর মোরশেদ সোহেল, এনামুল হক, সহকারী ব্যবস্থাপক কামাল উদ্দীন রাশেদ, শাহনূর সানি, রমজান আলী, নির্বাহী মাহবুবুল আলম, মো. আলাউদ্দীন, মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। ডিলার প্রতিনিধি ছিলেন এমকে ট্রেডার্সের পরিচালক বদরুল হাসান ছোটন, মারজান এন্টারপ্রাইজের সহকারী ম্যানেজার সেলিম খাঁন। প্রেস বিজ্ঞপ্তি।












