চট্টগ্রামে আয়োজিত হলো দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান কর্মশালা ‘অ্যাস্ট্রোভার্স ২০২৬’। গত ২৩ অক্টোবর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (অটড), সান ভ্যালি ক্যাম্পাসের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঈনুল হক মিয়াজী। তিনি কর্মশালাটির উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন। এছাড়া “Cosomology Ancient Quesitions with Modern Science” শীর্ষক আলোচনা উপস্থাপনা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। এছাড়াও প্লাজমা এবং মহাবিশ্বে প্লাজমার প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ। পরবর্তী পর্বে একটি ‘হ্যান্ডস–অন সেশন’ পরিচালনা করেন শাফায়াত রহমান। সেই সাথে প্রোগ্রামিংয়ের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান চর্চা বিষয়ে সম্যক ধারণা দেন আবু আজাদ তামিম। কর্মশালায় জ্যোতির্বিজ্ঞান বিষয়ে মৌলিক ধারণার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানের ক্রমবিকাশ এবং রোভার ডিজাইন, অ্যাস্ট্রোপাইথনসহ বিভিন্ন ব্যবহারিক ও ফলিত দিকগুলোর প্রতি আলোকপাত করা হয়। এছাড়াও পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের অংশ হিসেবে নক বিডির সৌজন্যে টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীরা সূর্যের সৌরকলঙ্ক এবং রাতের আকাশে চাঁদ পর্যবেক্ষণ করেন। সমাপনী পর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মোরছালীন। এ পর্বে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মশালাটি আয়োজন করে চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সহযোগিতায় ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিজিঙ অ্যান্ড অ্যাস্ট্রোনমি ক্লাব ও নক–বিডি। প্রেস বিজ্ঞপ্তি












