টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী মো. ইয়াসিন (২৮)-কে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টায় টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে একটি ৭ দশমিক ৬৫ মি. মি. বিদেশি পিস্তলসহ একজন মানবপাচারকারীকে আটক করা হয়। আটককৃত মো. ইয়াসিন (২৮) টেকনাফ থানার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা। খবর বাসসের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মানবপাচারের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পূর্ববর্তী নিবন্ধপ্রাপ্তি-অপ্রাপ্তির জীবন
পরবর্তী নিবন্ধরাউজানে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২