রাউজানে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে প্রদান করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ির পাহাড়ে শিক্ষার্থীদের আলোকচিত্রের পাঠ