জেএমসেন হলে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠান

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠান ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সন্ধ্যারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী। প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মো: হাবিবুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এড. নিখিল কুমার নাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক প্রকৌশলী প্রবীর সেন, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নটু চৌধুরী, বিপ্লব সেন, কারা পরিদর্শক উজ্জ্বল বরন বিশ্বাস, কল্যাণ ফ্রন্টের বাবলু চৌধুরী, বিপ্লব চৌধুরী বিল্লু, প্রমুখ। বিকাল হতে চন্ডী পাঠ, স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে বিশেষ ধর্মীয় নাটক সাধক রাম প্রসাদ এবং রাত ১২ ঘটিকায় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। –প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপলাতক সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার