বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ বৈঠক গত ৮ জুলাই নগর জামায়াত কার্যালয় বিআইএ’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার পাশাপাশি জনগণের দেওয়া গণভোটের রায় যথাযথ সম্মানের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।
বৈঠকে আরো বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, ড. মাহবুবুর রহমান, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মমতাজুর রহমান, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল এবং ড. আ ম ম মাসরুর হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।










