জুলাই ঐক্যকে নগর জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লব স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াত ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারগুলোর সহায়তার লক্ষ্যে ‘জুলাই ঐক্য’কে আর্থিক অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। অনুদান প্রদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ‘জুলাই ঐক্য’র প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন। এসময় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান ও অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী। ‘জুলাই ঐক্য’র পক্ষে উপস্থিত ছিলেন আবরার হাসান রিয়াদ, মাহবুবুল আলম, মো. তারেক হোসাইন, নিবরাজ বিন আমীর, আব্দুল্লাহ আল মামুন, আরমান শাহরিয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে সীমান্ত দিয়ে আনা ১৯ ভারতীয় গরু জব্দ