জীবনের অন্তর্লীন স্বাধীনতা

মোহাম্মদ ইসমাইল | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

কবিতার ভিতরে জীবনের স্বপ্ন আছে বলেই কবিতা সবসময় আমাদেরকে একটি নতুন পথের সন্ধান দেয়। মানুষের জীবনের পরতে পরতে কবিতা তাই সবসময় তার সম্ভাবনার বাণী শোনায়; কবিরা তাই সবসময় আশাবাদী হন। কবিতার সৌন্দর্য বলতে গেলে চিরকালীন। কবিতার ভিতরে মানুষের জীবনের আত্মজিজ্ঞাসা থাকে বলেই কবিতা সবসময় তার একটা নির্দিষ্ট ভাব বা থিম নিয়ে চলে। কবিতার ভেতরে মানুষের প্রেম আর ভালোবাসা সবসময় তার নিজের হয়ে ধরা দেয়। নদী, নারী, আকাশের তারা, পূর্ণিমার চাঁদ, হেমন্ত থেকে বাউরি বসন্ত– কী নেই যা কবিতার জাদুকরী স্পর্শে সে চিত্রিত হয়ে ফুটে ওঠে না? রাত আর দিনের এক অঘোষিত সৌন্দর্যের মতো কবিতা প্রতিনিয়ত চট্টগ্রামের সেই চেরাগি পাহাড়ের মতো আমাকে তার বুকে অটল হয়ে দাঁড়াতে শেখায়! আমার মেয়ে সামিরার মতো কবিতা সবসময় আমার কাঁধে হাত রেখে এক অকৃত্রিম বন্ধুত্বের সাহস জোগায়! হে কবিতা, এই জীবনের প্রতিটা পদক্ষেপে তাইতো বুঝি তুমিই আমার এক অন্তর্লীন স্বাধীনতা!

পূর্ববর্তী নিবন্ধমনুষ্যত্বহীনতার সংখ্যা বাড়ছে ক্রমাগত!
পরবর্তী নিবন্ধযানবাহনে নারীর ওড়নাজনিত দুর্ঘটনা