জিরি জনকল্যাণ সংঘের মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‌্যালি

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

পটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের উদ্যোগে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জিরি জনকল্যাণ সংঘ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠন প্রাঙ্গণে এসে শেষ হয়। সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল সিকদারের (সুমন) সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) যযুৎশ যশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য সচিব শামসুল হুদা চৌধুরী, সিনিয়র সদস্য আবু তাহের সওদাগর, সাবেক সভাপতি আব্দুল আলীম, জসিম উদ্দিন, আবুল হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এরফানুল হক।

এ সময় সংগঠনের সহসভাপতি রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক ইকরামুল কবির জাবেদ, মো. সাকেদুল ইসলাম শাকিল, এম. . আজিজ, মোরশেদুল আলম, আরমান সিকদার, সাঈদ হোসেন আরিফ, মো. ওমর ফারুক রাজু, সম্পাদক নজরুল ইসলাম, মো. আকতা জামান, মো. এয়াকুব, খোরশেদ আলম গেদু, সাইফুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিস, জাবেদ, শাহাদাত হোসেন, জয়নাল আবেদিন, দিদারুল আলম, নেজাম উদ্দিন, সাদ্দাম, মাকসুদ আলম ও ওয়াজেদ, আবু ইউছুপ সিকদার, মোহাম্মদ আলী সিকদার, সামশুল আলম সিকদার, মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মফিজ, আবু তৈয়ব ও শাহ আলম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধদাওয়াতে দ্বীন রাসূল (সা.) এর মাধ্যমেই পূর্ণতা পেয়েছে