লোহাগাড়া থানা পদুয়া গ্রাম নিবাসী শ্যামল বসাকের মা জিরা বালা বসাক (৯৮) গত ২ জুলাই বৃহস্পতিবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। ঐদিন নিজ গ্রামে পারিবারিক মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। জিরা বালা বসাকের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।










