জাপানে ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধি বাঁশখালীর তাজমীম

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

আগামী ২১ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ওয়ার্ল্ড ইনডিভিজ্যুয়াল চ্যাম্পিয়নশিপ মাস্টার্স ২০২৬ (৩০+)’। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ নিতে যাচ্ছেন বাঁশখালীর সন্তান তাজমীম মোস্তফা চৌধুরী। তিনি পুরুষ একক এবং পুরুষ দ্বৈত বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, তাজমীম মোস্তফা চৌধুরী ইতোপূর্বে থাইল্যান্ডের ব্যাংককে আইটিএফ আয়োজিত টুর্নামেন্টে সফলতার সাথে অংশ নেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত জাতীয় টুর্নামেন্টগুলোতে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। ‘শাহজালাল ইসলামী ব্যাংক ওপেন ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট ২০২৬’–এ তিনি ১২তম সিলেক্টেড খেলোয়াড় ছিলেন। এর পাশাপাশি চট্টগ্রাম ক্লাবের একজন সক্রিয় সদস্য এবং গুলশান ক্লাব লিমিটেড আয়োজিত ‘গুলশান অলিম্পিয়াড’–এর মতো আন্তঃক্লাব টেনিস টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলে থাকেন। টেনিসে তাঁর যাত্রা শুরু হয় সহোদর ইনতিশার মোস্তফা চৌধুরীর হাত ধরে। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের সহ–অধিনায়ক। উল্লেখ্য, তাজমীম মোস্তফা চৌধুরী বাঁশখালীর চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরীর সন্তান।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ার বর্ষসেরা ফুটবলার ইরানের গোলরক্ষক বেইরানভান্দ
পরবর্তী নিবন্ধএশিয়ার ফুটবল অ্যাওয়ার্ডে বাফুফের জোড়া সাফল্য