চন্দনাইশ উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। অনুষ্ঠানে খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবুল বশরকে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। উপস্থিত ছিলেন সুচিয়া আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত, অধ্যক্ষ মোহাম্মদুল হক, মোহাম্মদ মোজাহেরুল কাদের, দেবাশীষ আচার্য্য, বিকাশ চন্দ্র দে, কাজী মোহাম্মাদ সাইফুল্লাহ, বাবলা পাল প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন।












