জাতিসংঘের ই–গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেঙ (ইজিডিআই) ২০২৬–এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে এবং প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল–ডিজিট ব্র্যাকেট) প্রবেশ করেছে। ২০২৪ সালের পূর্ববর্তী সংস্করণে দেশের অবস্থান ছিল ১০০তম। বাংলাদেশ চলতি বছর সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই–গভর্নমেন্ট) গ্রুপেই রয়ে গেছে। খবর বাসসের।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এই সূচকের দু’টি উপাদানেও সর্বকালের সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। এর অনলাইন সার্ভিস ইনডেঙ (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১, অন্যদিকে টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে ০.৬৯। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) দ্বারা তৈরি দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই–গভর্নমেন্ট সার্ভে’ থেকে এই ফলাফল পাওয়া গেছে, সেখানে রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া) ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।












