ভারত সীমান্ত দিয়ে আসার সময় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত ভারতীয় ১৯টি গরু নিলামে ক্রয় করে তা উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ১৮ জন অসচ্ছল পরিবারের মাঝে লটারির মাধ্যমে বিনামূল্যে বিতরণ করেছেন চট্টগ্রাম–১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
গত রোববার সকাল ১১টায় বারইয়াহাটস্থ এমপির সাংগঠনিক কার্যালয়ে গরুগুলো বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ঈসমাইল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম, দিদারুল আলম মিয়াজী, রফিকুজ্বামান, মুছা, মেজবাহ উল হক মানিক, মাঈন উদ্দিন লিটন প্রমুখ।
উল্লেখ্য, তিনি গরুগুলো উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক নিলামে ক্রয় করেছিলেন। তখন অনেকের মনে নানাবিধ প্রশ্ন উঠেছিল, আবার ফেসবুকে নানা আলোচনা উঠেছিল। কিন্তু এমপির এমন উদ্যোগে সকলে সাধুবাদ জ্ঞাপন করেন।












