ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুনের স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল রবিবার কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের অফিস সহায়ক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলা বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তাহমিনা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন, অর্থনীতি বিষয়ের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাং আবদুল জলিল। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান হাসনা বানু, ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান আয়েশা পারভীন চৌধুরী। জীববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান কানিজ ফাতেমা হাকিম। হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মরিয়ম আহম্মদ, অফিস সহায়ক মো. ইকবাল হেসেন চৌধুরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধান মুহাম্মদ নুরুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিষয়ের প্রভাষক পপি সাহা। উল্লেখ্য, সকালে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া দরুদ পাঠ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












