বন্যার্তদের মাঝে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের ত্রাণ বিতরণ

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফী আল্লামা মুফতী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেছেন,ইসলাম হলো মানুষের পাশে দাঁড়ানোর নাম। মানুষের সেবাই সবচেয়ে বড় ইবাদত। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘব করতে আমরা সবসময় আপনাদের পাশে আছি। তিনি গতকাল রোববার বাঁশখালীর কাথরিয়া, সাতকানিয়া, চকরিয়া, বান্দরবানসহ বিভিন্ন বানভাসী এলাকায় বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.)ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, নাজমুল হাসান, মুহাম্মদ কামরুজ্জামান, মুহাম্মদ নাছিম, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ইয়াসিন আরাফাত রনি, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ ফরিদুল আলম রাব্বি, মুহাম্মদ আমজাদ হোসাইন, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ শান্ত, মুহাম্মদ মহিউদ্দিন। পরিশেষে, বন্যার্ত মানুষ কে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়ে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে হাজেরা খাতুনের স্মরণসভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা