চট্টগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারে চট্টগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুলাই অনুষ্ঠিত এ সভায় সংগঠনের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের সামনে স্বচ্ছতার সঙ্গে উপস্থাপন করা হয়। সভায় আগামী দিনের দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসব প্রকল্প সদস্যদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের শিক্ষা ও পর্যটন খাতে ইতিবাচক অবদান রাখবে। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সদস্যদের আন্তরিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার কারণেই চট্টগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ একটি শক্তিশালী ও সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর এইচ. এম. রবিউল হাসান কাদেরী বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসা পরিচালনা নয়; বরং একটি টেকসই ও প্রজন্মান্তরে মূল্যবান উত্তরাধিকার গড়ে তোলা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন ডিরেক্টর মিজানুর রহমান, ফিন্যান্স ডিরেক্টর সাদেক হোসেন মানিক, প্রজেক্ট ডিরেক্টর মাহমুদ হোসেন আরাফাত, ডিরেক্টর (সার্বিক) খাজা বাকিবিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শহীদুজ্জামান মাসুম এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কামরুল আরফাতসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। সভায় র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ শেষে সংগঠনের সার্বিক উন্নতি, সদস্যদের সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সকল প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের মাঝে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধআলোকিত প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই