ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধের নির্দেশ

সিএমপির মাসিক কল্যাণ সভায় কমিশনার

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা গতকাল বুধবার সকালে দামপাড়া পুলিশ লাইন্সে মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সিএমপি কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা এবং পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেন।

সভায় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্সআপ হওয়া নারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া পুলিশের দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন শেষে পিআরএলে যাওয়া এসআই (সশস্ত্র) মো. নুরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (ইন–সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযেভাবেই হোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান হাসিনা
পরবর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয়-লিটনের