ছাত্রলীগ নেতা আসিফ কামাল চৌধুরীর স্মরণসভা

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

জাতীয় নজরুল পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ কামাল চৌধুরী রাবুর মৃত্যুবার্ষিকী স্মরণে এক স্মরণসভা সংগঠনের সভাপতি মহানগর ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক এহছানুল আজিম লিটনের সভাপতিত্বে গত ১০ জুন আগ্রাবাদস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে, যুবলীগ নেতা জসীম উদ্দীন, মহানগর তাতী লীগের সহ–সভাপতি দিদারুল আলম, ফরিদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেত্রী নুর আক্তার প্রমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধবিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখার সভা