চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন

সভাপতি দাউদুল ইসলাম, সম্পাদক নজরুল ইসলাম

| মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নিবার্চনে মো. দাউদুল ইসলাম ১৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম। ১৮১ ভোট পেয়ে সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন মো. অলী আহাম্মদ। এছাড়া পরিচালক পদে ২০৪ ভোট পেয়ে মো. আবদুল কাইয়ুম মিলন, ১৯৯ ভোট পেয়ে মো. জামাল পাটোয়ারী এবং ১৭৭ ভোট পেয়ে সুবল চন্দ্র নাথ নির্বাচিত হয়েছেন।

 

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির চেরাগীর পাহাড় কার্যালয়ে গতকাল সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা নির্বাচনে মোট ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোট প্রদান করেন। গণণা শেষে নির্বাচন কমিটির সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ ও কামাল উদ্দিন নির্বাচন কমিশনের সদস্যের দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদালত অবমাননা বাকলিয়া থানার ওসিকে হাজিরের নির্দেশ
পরবর্তী নিবন্ধখুলশীতে ‘চাষের নামে পাহাড় কাটা’ বন্ধ করল প্রশাসন