চিকিৎসা সেবার সময় বাড়ল তিন ঘণ্টা

সিভাসুর ভেটেরিনারি হাসপাতাল

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি ক্লিনিকসের আওতাধীন এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের সময়সূচি তিন ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববার থেকে সিভাসুর মূল ক্যাম্পাসে অবস্থিত এ হাসপাতালে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হবে। আগে চিকিৎসাসেবা কার্যক্রম চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গবাদি ও পোষা প্রাণী প্রতিপালক এবং খামারিদের সুবিধার্থে সিভাসু কর্তৃপক্ষ এ সিন্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সরকারি ছুটির দিনে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনাটাব কার্যকরি কমিটি ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা চলমান রাখতে হবে