চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ১৪

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

গত বুধবার রাতে অভিযান চালিয়ে সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – মো. জসীম উদ্দীন (২৮), মো. হুমায়ুন (৩৬), মো. আবুল কালাম (৩২), মোহাম্মদ নাসির (৩২), মো. বাদশা (২৮), মো. জামাল (৪৮), মো. কামাল হোসেন (৩০), মো. শওকত আলী (২৯), মোহাম্মদ জাহিদ (২৪), মো. বাদশা (৪৪), মো. নবীর উদ্দিন (৪৩), মো. ইসমাইল (৪৮), মো. বখতিয়ার (৪৫) ও মো. ফজলুর রহমান (৫০)।

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ–কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাসের বান্ডিল এবং নগদ ১৩ হাজার ৮০ টাকাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট হতে হবে চারিত্রিকভাবে সততায় বদলে দিতে হবে পৃথিবী
পরবর্তী নিবন্ধনাটোরের কাছে লজ্জার হারে বিদায় চট্টগ্রামের