চাঁনখালী খালের ওপর ‘ওয়াই টাইপ’ সেতু নির্মিত হলে তিন উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে

আনোয়ারা ফাউন্ডেশনের মতবিনিময় সভায় বক্তারা

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারা ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের পটিয়াআনোয়ারা ও চন্দনাইশ উপজেলার সংযোগস্থল চাঁনখালী খালের ওপর দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।

গত ১২ এপ্রিল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দীন আহমদ শাহ্‌র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন মীর মো. মঈনুদ্দিন নুরী কোরাইশী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন কন্ট্রাক্টর, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক এজিএম একরাম হোসেন, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, অ্যাডভোকেট শওকত হোসাইন, আব্দুর ছবুর, ভাস্কর ডি কে দাশ মামুন, আব্দুর নুর চৌধুরী, সোহেল মো. ফখরুদ্দীন, সাগর মিত্র, জামাল উদ্দিন আনচারী, সুজিত কুমার দাশ, অ্যাডভোকেট শফিউল আজিম শাকিল, ফজলুল কাদের, তাহেরা আকতার শারমিন, কাজল বোস, একেএম আবু ইউছুফ, যিশু দাশ, কাউছার আলম, পরিমল দত্ত, তানভীরুল হুদা, মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ হাবিবুল্লাহ, এস এম জোবাইদুল ইসলাম সাদ্দাম, হারুনুর রশীদ, কাজী মোহাম্মদ আদনান, এমদাদুল ইসলাম, লিটন চৌধুরী, হাসমত উল্ল্যাহ্‌ পিংকু, মিজানুর রহমান রুবেল, নুরুল হোসেন চৌধুরী, আনিস কনি, রিংকেল গুহ, বাসু নন্দী, মো. রুবেল প্রমুখ। সভায় বক্তারা বলেন, চাঁনখালী খালের উপর একটি পরিকল্পিত ‘ওয়াই টাইপ’ সেতু নির্মিত হলে একযোগে তিনটি উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে, কমবে সময় ও ব্যয়। পাশাপাশি শিল্পাঞ্চল আনোয়ারার সঙ্গে পটিয়া ও চন্দনাইশের যোগাযোগ আরও গতিশীল হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সভা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে দ্রুত সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প গ্রহণের জোর দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. আখতার হোসেন চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপটিয়াকে জেলা ঘোষণা ও স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি