চসিকের সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এনায়েত বাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ওসি মো. জাহেদুল কবির আজাদীকে বলেন, নাশকতার অভিযোগে সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সমপ্রতি নগরীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, বুধবার তাকে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরের চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিনের ৬ সহযোগী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবনশ্রীতে চার বছরের শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার