চমেক হাসপাতালের শিশু বিভাগের পাশে ইনার হুইল ক্লাব

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের উদ্যোগে গত ১৩ মে চট্টগ্রামের বিভিন্ন ইনার হুইল ক্লাব ও শহরের বাইরের ক্লাবসমূহ যৌথভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের পাশে দাঁড়িয়েছে। ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস ডিস্ট্রিক্ট ৩৪৫সহ ২১টি ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে ২ লাখ ৪ হাজার টাকা হাম কর্নারে শিশুদের জন্য প্রদান করা হয়েছে।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ওয়ান (সহযোগী অধ্যাপক, শিশু স্বাস্থ্য বিভাগ) ডা. সেলিনা হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মুসা মিয়া, হাম কর্নারের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ডা. ফুয়াদ মো. আব্দুল হাদি এবং পিআইসিইউ’র দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ডা. জাবেদ বিন আমিন, ব্লেজিং স্টারের প্রেসিডেন্ট মৌসুমী শাহানাজ, ২১ টি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের মতামত উপেক্ষা করা হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শন প্রসারে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখছে গাউসিয়া হক কমিটি