চটগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬ তম ব্যাচের সভা গত ১৯ সেপ্টেম্বর নগরীর সিজেকেএস মার্কেটে মিলনমেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রেজিস্ট্রেশন উৎসবের আয়োজন করা হয়। উৎসবে সভাপতিত্ব করেন– মিলনমেলার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. নুর কুতুবুল আলম ও মো. মনসুরুল হক লিটন। বক্তব্য দেন, ৪র্থ মিলনমেলার আহ্বায়ক আনোয়ারুল আজিম জাহিন ও সদস্য সচিব মো. নাসির উদ্দিন, ৭ম মিলনমেলার আহ্বায়ক মোহাম্মদ মোরশেদুল আলম ও সদস্য সচিব শাহরিয়ার সিদ্দিকী টুটুল, চটগ্রাম জোনের কোঅর্ডিনেটর মো. দাউদ করিম ডেভিড, প্রফেসর ড. নাসিম হাসান, প্রফেসর মইনুল ইসলাম মিয়াজী, ইশরাত দীনা, সাবিনা ই জান্নাত রূপা, শামীম আরা চৌধুরী শাম্মী, শামসুল হুদা মমিন, মাহমুদ জুয়েল, ফারজানা মিলি, মুসা আনসারী, সোমা কেমী, লুৎফুল করিম, তাজুল ইসলাম টিটু, জাহেদা নাজনীন মুন্নী, কঙ্কন দাশ, ফারজানা রুবা, শিখা আখতার, সাকিলা নাসরীন, সোহেল ইমাম প্রমুখ।
এতে আতাউর রহমান ও উজ্জ্বল করণের গান সবাইকে মাতিয়ে রাখে। বক্তারা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৮ম মিলনমেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













