চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আনন্দ আড্ডা

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির দিনব্যাপী আনন্দ আড্ডা গত ৯ মে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জামিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত প্রাক্তনীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের অর্থ সম্পাদক আরশাদ উল্যাহ। স্বাগত বক্তব্য দেন, আয়োজক কমিটির সদস্য সচিব ও সমিতির উপদেষ্টা রাশেদ মনোয়ার। বক্তব্য দেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলি, প্রাক্তনী চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রাক্তনী ও সিবিইউএফটি উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিভাগীয় শিক্ষক প্রফেসর লুৎফুন নাহার, আয়োজক কমিটির আহ্বায়ক ও সমিতির উপদেষ্টা রোকসানা ইসলাম রীতা।

অনুষ্ঠানজুড়ে ছিলো ছাত্রশিক্ষকদের স্মৃতিচারণ, প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিবেশনায় গান, কবিতা ও প্যারোডি কবিতা। প্রাক্তনীদের মধ্যে অধ্যাপক শীলা দাশ গুপ্তা, . হানিফ বাউল, রাহিনাতুল জান্নাত কান্না ও ইকবাল হায়দারের পরিবেশনায় শ্রোতারা উচ্ছ্বাসে মেতে উঠে। ড. এ এফ ইমাম আলির সাথে প্রাক্তনীরা সমবেত কন্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করে। অতিথি শিল্পী হিসেবে শ্রোতাদের মাতিয়ে রাখেন ইকবাল পিন্টু ও সোমা রায়। শেষে ইউসুফ হোসেন ভূঁইয়া বাবুর সঞ্চালনায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে ‘রিডিফাইনিং ফিটনেস ফর অ্যা হেলদিয়ার বডি অ্যান্ড মাইন্ড’ শীর্ষক সেশন
পরবর্তী নিবন্ধনর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু