চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলায় গ্রেপ্তার ২

চবি প্রতিনিধি | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

স্থানীয়দের মারধরে জাহিন সরকার আবিরসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। হামলায় নেতৃত্ব দেয়া ইমনকে গতকাল ভোর ৪টায় গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযুক্ত নঈমকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনার পর শুক্রবার রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার দুই আসামি ইমন ও নাইমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতে চালান করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় স্থানীয়দের হামলার ঘটনায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চার শিক্ষার্থী আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশিরিন আক্তারুন্নেসা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের একাধিক মামলার পলাতক আসামি চার্লি গাজীপুরে গ্রেপ্তার