চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) বিশ্ব দরবারে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করতে প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই অ্যাসোসিয়েশন) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশ্ববরেণ্য জিনবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’–এর নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দ চবি ভিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে গেলে তিনি এ মতপ্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি, প্রখ্যাত সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানা এবং সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আছলাম মোরশেদের নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন এবং ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সালেহ জহুর, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম ও প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সহ–সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন (এডভোকেট), যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন ও মাহবুবুল বশর রেজা আলী চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী, অর্থ সম্পাদক শিল্পোদ্যোক্তা মো. সাইফুদ্দিন শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল হাদি চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জয়েন উদ্দীন বাবু, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিয়া সুলতানা সাকি, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ওয়াহীদুল আলম এবং মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন ইসলাম। এছাড়া নির্বাহী সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মনোজিত কুমার ধর, প্রফেসর মো. সাইফুদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট মোসতাক আহমদ এবং সদস্য চৌধুরী কেএনএম রিয়াদ। প্রেস বিজ্ঞপ্তি।










